অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালক নিহত

হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাচ্চু মিয়া(৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া চকবাজার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে অজ্ঞাত এক গাড়িচাপা দিলে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে এর ভিতরে আটকা পড়ে ঘটনাস্থলেই চালক সাচ্চু মিয়া নিহত মারা যান। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত অটোরিকশার ভেতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক জানান, নিহতের ফুফাতো ভাই পরিচয় দিয়ে শাহেদ নামের এক ব্যক্তি এসে সাচ্চুর মরদেহ নিয়ে গেছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।