‘‘আপনার সাথে কেউ অবিচার করল, আপনি ভাবলেন ‘আল্লাহ তার বিচার করবে’। তারপরে আল্লাহ তার বিচার করার সময় আপনার বোকা মনের সেই ব্যক্তির জন্য মায়া হয়। আবার আপনি অন্য কাউকে আপনার সাথে অবিচার করতে সুযোগ দিলেন আর মনেমনে নিজেকে সান্ত¡না দিলেন ‘আল্লাহ বিচার করবে’। কিছু মানুষ পৃথিবীতে আসে এভাবে আশপাশে সবার কাছ থেকে শোষিত হতে। কিছু মানুষ বোকা না হয়েও নিজের প্রতি হওয়া অবিচারকে ইগনোর করে যায়। আসলে এভাবেই পৃথিবীটা ব্যালেন্সড হয়। আল্লাহ হয়তো কিছু মানুষকে পৃথিবীটা ব্যালেন্সড করার জন্যই তৈরি করছে। তাদের অন্যরা জাজ করবে, তাদের অন্যরা ঠকাবে আর সে বোকার মতো নিজেকে সান্ত¡না দেবে, ‘আমি তো জানি আমি কী, একদিন সবাই সত্যিটা রিয়েলাইজ করবে।’ কিছু মানুষ এভাবেই একবুক অভিমানে আরও অনেক বেশি শান্ত আর সর্বস্বান্ত হবে। #আল-সাবাবস’
জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা প্রায়ই তার একান্ত অনুভূতি ও দর্শন তার ফেসবুকের পাতায় লেখেন। এই কথাগুলোও তার তেমনি একটি পোস্ট।