রওজা জিয়ারতের দোয়া

হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে আমার ওফাতের পর আমার (রওজা) জিয়ারত করল, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করল।’ দারাকুতনি : ২৬৯৪

হজরত রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘যে কেউ আমাকে সালাম দেয় তখনই আল্লাহতায়ালা আমার কাছে প্রেরণ করেন, অতঃপর আমি তার সালামের জবাব দেই।’ সুনানে আবু দাউদ : ২০৪১

রাসুলের (সা.) রওজা জিয়ারত করতে চাইলে উত্তম হলো মসজিদের নববিতে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করা। তারপর রওজা অভিমুখী হয়ে আদব, বিনয় ও নম্রতার সঙ্গে নিচু স্বরে রাসুলের (সা.) কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে এভাবে সালাম নিবেদন করা ‘আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহি ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।’ তারপর দরুদে ইবরাহিম ও অন্যান্য দোয়া-দরুদ পাঠ করা।