তাফসীরুল কুরআন মাহফিল দারুল এহসান তাহ্ফিজুল কুরআন মাদ্রাসায় চতুর্থবারের মতো তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আছর থেকে মহাখালী দক্ষিণ পাড়ায় (নিকেতন বাজার রোড সংলগ্ন) সেল ছায়ানীড় কনডমিনিয়াম সামনে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংক্রামকব্যাধী হাসপাতাল জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি, দিশারী ক্রীড়াচক্রের সভাপতি, মহাখালী দক্ষিণপাড়া ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও মহাখালী তালীমুল কুরআন মাদ্রাসার সভাপতি এম এ ওয়াহিদ খান।
অনুষ্ঠানে খতমে কুরআনুল কারীম ও সমাপনী ছাত্রদের পাগড়ি পরানো হয়।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামি বিশেষজ্ঞ ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের তাফসিরুল কুরআন অ্যান্ড কোরআনিক সাইন্সের শিক্ষক মুফতি গোলাম কবির আল আযহারী। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রহিম মেটাল মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদীসের শিক্ষক মুফতি নাসির উদ্দীন সাহেব, ব্রাহ্মণবাড়ীয়াবিশেষ আলোচক হাফেজ মাওলানা মহিউদ্দীন ।
এ ছাড়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও হাজি মুহাম্মদ আলী খান জামে মসজিদের সহ-সভাপতি হাজী মো. সাহাবুদ্দিন ভূঁইয়া, সাবেক সরকারি কর্মকর্তা (আবহাওয়া অধিদপ্তর) শাহ আলম, বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুজ্জামান, কবির আহমেদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও দারুল এহসান তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার উপদেষ্টা মো.ফরহাদ আলী সজীব, বনানী থানার যুবদলের আহ্বায়ক মো. মইনুল ইসলাম রনি, দৈনিক দেশ রূপান্তরের মো. রাহিম, মো. ইয়াকুব আলী, সৈয়দ মো. সেলিম, হাজি মুহাম্মদ আলী খান জামে মসজিদ জয়েন্ট সেক্রেটারি হাজী মো. আলাউদ্দীন ভূঁইয়া, কিশোরগঞ্জের মসজিদে নুর বত্রিশের খতিব হযরত মাওলানা ওয়ালীউল্লাহ আকন্দ প্রমুখ।