মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি

মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্প ‘বীর নিবাস’ নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় টাঙ্গাইলের ভূঞাপুরে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মিনহাজ উদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অপু এন্টারপ্রাইজের’ সত্ত্বাধিকারী। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবদুল মজিদ মিঞা গত ৩০ মে ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল বৃহস্পতিবার ভূঞাপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব তথ্য জানান।