পাবিপ্রবির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম সালাহ্ উদ্দীন। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ২০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০টা ৪০ মিনিটে আনন্দ শোভাযাত্রা বের করা হয় এবং ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।