টেস্ট মর্যাদা প্রাপ্তির পর ২৩ বছরে মাত্র দুই বার ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ দুই সংস্করণে ইংল্যান্ড সফর ছিল না বাংলাদেশের, নেই আসন্ন ২০২৩-২৫ চক্রেও।
তবে সম্প্রতি আয়ারল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের মাটিতে ৩ ওয়ানডের সিরিজে দর্শকের ঢল দেখে বাংলাদেশ ক্রিকেট দলের বাণিজ্যিক সম্ভাবনা বুঝতে পেরেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ইংল্যান্ড, এমনটাই খবর দ্য টেলিগ্রাফের।
শক্তিশালী ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের কারণে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের খেলাকেও ইসিবি লাভজনক মনে করছে বলে জানিয়েছে টেলিগ্রাফ।