লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবর নিজ মুখেই জানান। এ খবর প্রকাশের ১২ মিনিটের মধ্যে ক্লাবটির ইন্সটাগ্রামে ফলোয়ার বেড়েছে ১ মিলিয়ন।
শুধু ইন্সটাগ্রাম নয়, সকল ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমেই ফলোয়ার বেড়েছে ইন্টার মায়ামি ক্লাবের। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ইন্টার মায়ামি ক্লাবের ইন্সটাগ্রাম ফলোয়ার ৪.৮ মিলিয়ন ছাড়িয়েছে।
অর্থাৎ মেসি যোগ দেওয়ার পর ২৪ ঘন্টা হওয়ার আগেই ৩ মিলিয়নের বেশি সমর্থক বেড়েছে এমএলএসে খেলা দলটির। ইন্সটাগ্রামে মেজর লিগ সকারের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার এখন ইন্টার মায়ামির।