ভাগ্যিস প্যাট কামিন্সের পা দাগের বাইরে চলে যায়। নয়তো ৯৮ রানে ৪ নয় ৫ উইকেট হতো ভারতের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় দিন তৃতীয় সেশনে পানি পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার চেয়ে বিশাল ব্যবধানে পিছিয়ে ভারত। অজি পেসারদের তোপে ভারতের টপঅর্ডার বিদায় নিয়েছে ড্রেসিংরুমে। তখনো ৩৭১ রানে পিছিয়ে রোহিত শর্মার দল।
অস্ট্রেলিয়ার করা প্রথম ইনিংসে ৪৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ৫ ওভারেই ৩০ রান তুলে ফেলে ভারত। এরপরই ছন্দপতন। পরের ৪০ রানে হারাতে হয় ৪ উইকেট। বিরাট কোহলি মিচেল স্টার্কের বাউন্সারে পরাস্ত হয়ে ১৪ রানে সিøপে ক্যাচ দেন। এছাড়া শুভমান গিল ১৩, পূজারা ১৪ ও রোহিত ১৫ রান করেন।