বুকিংয়ের নামে বিপুল অর্থ লোপাট ৬ প্রতারক গ্রেপ্তার

দামি মোবাইল অল্প দামে বিক্রির নামে প্রতারণা করত সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন নামে মোবাইল বিক্রির পেজ খুলে অল্প দামে দামি মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিত। বুকিংয়ের নামে ক্রেতাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল চক্রটি। এরকমই একটি প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গতকাল সোমবার রাজধানীর ভাটারা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন  এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।

গ্রেপ্তারকৃতরা হলোÑ তুর্যাউল হোসেন তুর্য, জুলহাস হোসেন ওরফে শয়ন, মনির হোসন, রাসিব বিশ্বাস, মাহফুজ বিশ্বাস ওরফে মাহফুজ ও আব্দুল আল মুকিত কাউসার।