শাহজালালে ডাস্টবিনে মিলল সাত কেজি সোনা

এবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি সোনা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সাত কেজি ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করে ঢাকা কাস্টম হাউজ কর্র্তৃপক্ষ। এ ঘটনায় একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে। তার নাম জামাল ভূঁইয়া। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। তিনি বিমানবন্দরে বেসরকারি ক্লিনিং কোম্পানি ক্রাউনের কর্মী।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের আধিকারিকরা জানান, গোপন সংবাদে ডাস্টবিনের মধ্যে পলিথিনের ব্যাগে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো পাওয়া যায়। ওই ডাস্টবিনের দায়িত্বে ছিলেন আটক জামাল ভূঁইয়া। পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। ৯ নম্বর বোর্ডিং ব্রিজের কাছে ওই ডাস্টবিনে জামালকে নিয়েই অভিযান চালানো হয়।