টেকনাফে টমটম থেকে ছিটকে পড়ে রোহিঙ্গা তরুণ নিহত


কক্সবাজার-টেকনাফের মহাসড়কে টমটম থেকে ছিটকে পড়ে এক রোহিঙ্গা তরুণ নিহত হয়েছেন। নিহত তরুণ টেকনাফের ২৬ নম্বর ক্যাম্প শালবাগান ব্লক-এইচ/১০ এর বেলাল আহমেদের ছেলে মো. আলী আহমেদ (২২)।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে আলীখালি নামক সড়কে এ ঘটনা ঘটে।

শাল বাগান ক্যাম্প-২৬ এর হেড মাঝি বদলুর রহমান জানান, বুধবার সকাল ৯টার দিকে টেকনাফ ক্যাম্প ২৬ শালবাগানের এইচ/১০ ব্লকের আলী আহমেদ (২২) নামের একজন রোহিঙ্গা হ্নীলা বাজারে টমটমে করে যাচ্ছিলেন। পথে আলীখালি নামক স্থানে গিয়ে টমটম থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে আশেপাশে লোকজন তাকে উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত তরুণের বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।