বড় লিড নিয়ে মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর হাত খুলে মারছেন মুমিনুল হকও। এক টেস্টে জোড়া সেঞ্চুরি করে শান্ত বসেছেন সাবেক অধিনায়কের পাশে। মুমিনুল প্রথম ইনিংসে হারিয়েছে বড় ইনিংস গড়ার সুযোগ। এবার তার সামনে সেটা আছে। ওয়ানডের মেজাজে ব্যাট করছেন তিনিও। বাজে বল পেলেই বাউন্ডারি ছাড়া করছেন।

তাতে মধ্যাহ্নবিরতির আগে সুবিধাজনক অবস্থায় আছে তারা। টাইগাররা লিড নিয়েছে ৪৯১ রানের।

তৃতীয় দিন সকাল থেকেই শান্ত ও জাকিরের কাছে আফগান বোলাররা একরকম অসহায় আত্মসমর্পণই করেছেন। জাকির ফিরে গেলেও জোড়া সেঞ্চুরির কারণে সকালটা নাজমুলময়। টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি পর তিনি অপরাজিত ১১২ রানে, তার সঙ্গী মুমিনুল হক ব্যাটিং করছেন ৪৩ রান নিয়ে।

টেস্টের তৃতীয় দিনে এসে সাধারণত বোঝা যায় ম্যাচ কোন দিকে হেলছে। মিরপুর টেস্ট অবশ্য আগে থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রণে। ৪৯১ রানের বড় লিড নিয়ে ইতোমধ্যে চালকের আসনে টাইগাররা। ঠিক কত রানে গিয়ে বাংলাদেশ থামবে, সেটি নিশ্চিত নয়।