সিংগাইরে রাস্তা না দেওয়ায় মানববন্ধন

রাস্তার কাজ সম্পন্ন করেও একজনের বাধার মুখে রাস্তাটির পূর্ণাঙ্গ রূপ দিতে পাচ্ছেন না এলাকাবাসী। প্রবেশ পথে এমন বাধায় শতাধিক পরিবার যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় গতকাল শুক্রবার সকালে মানববন্ধন করেছেন তারা।

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের আজিমপুর পশ্চিমপাড়া মহল্লায় এমন ঘটনায় বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা দাবি করেন, রাস্তাটি ৯৮ ভাগ সম্পন্ন করা হলেও স্থানীয় লুৎফর রহমান নাতুর বাধায় পশ্চিম পাশের প্রবেশ পথ বন্ধ রয়েছে। ফলে ওই রাস্তার সুফল পাচ্ছেন না তারা। এ ব্যাপারে লুৎফর রহমান নাতু বলেন, দালালচক্র জমির ব্যবসা করার জন্য নতুন রাস্তা বের করেছে। কিছুতেই বাবার জমির ওপর দিয়ে রাস্তা করতে দেব না।