প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছিলেন। তবে তৃতীয় দিন তিনি ছিলেন উইকেটশূন্য। চতুর্থ দিনের টাইগারদের সাফল্যের শুরুটাই এবাদত হোসেনের হাত ধরেই। দিনের তৃতীয় ওভারেই এনে দিয়েছেন উইকেট। ফিরিয়ে দিয়েছেন নাসির জামালকে।
তৃতীয় ওভারের তৃতীয় ডেলিভারিতে দুর্দান্ত লাইন-লেংথ। এবাদতের দুর্দান্ত বলটিতে তেমন কিছু করার ছিল না জামালের। অফ স্টাম্পে গুডলেংথ থেকে লাফিয়ে ওঠা বলে শুধু খোঁচাই দিতে পারলেন তিনি।
জামালের বিদায়ে আফগানিস্তান হারিয়েছে তৃতীয় উইকেট। ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৬০। রহমত শাহ ২০ ও আফসার ৪ রানে অপরাজিত আছেন।