শেষ দিনে আরও ৭ উইকেট চাই বাংলাদেশের

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম

আবুধাবি টেস্ট জিততে শেষ দিনে আফগানিস্তানের আরো ৭ উইকেট চাই বাংলাদেশের। অন্যদিকে আফগানিস্তানকে জিততে করতে হবে আরো ৩৪৭ রান। ৪৪৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে স্বাগতিকরা। 

আজ বাংলাদেশের হয়ে সকালটা শুরু করেছিলেন লিটন দাস মেহেদী হাসান মিরাজ। লিটন দাস ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির পর আউট হয়ে গেলে ১৫৯ রানের জুটি ভাঙে। ৭ উইকেটে ৩৭২ রানে  ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

৪৭৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে আফগান টপ অর্ডার। দলীয় রান মাত্র ৩ থাকা অবস্থায় প্রথম আঘাত হানেন পেসার ইবাদত হোসেন। নিজের প্রথম বলেই আফগান ওপেনার আবদুল মালিককে (২) লিটন দাসের গ্লাভস বন্দি করেন তিনি। এই উইকেটের মাধ্যমে টেস্ট ক্রিকেটে নিজের ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন ইবাদত।

এরপর দলীয় ২৮ রানে দ্বিতীয় ধাক্কা দেন আরেক পেসার হাসান মাহমুদ। আক্রমণাত্মক ভঙ্গিতে ১৯ বলে ১৯ রান করা শাহিদউল্লাহকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তিনি। ২৮ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে আফগানিস্তান।
 
শুরুর বিপর্যয় সামলে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অধিনায়ক রহমত শাহ। দুজনে মিলে ১১২ বল মোকাবেলা করে ৮২ রানের দায়িত্বশীল জুটি গড়ে বাংলাদেশকে হতাশায় রাখেন। এর মাঝে রহমত শাহ ১২৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে ফিফটি পূরণ করেন।

ধীরে ধীরে বিপদজনক হয়ে ওঠা এই প্রতিরোধ অবশেষে ভাঙেন এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভে প্রলুব্ধ করে রহমতকে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এই ক্যাচটি লুফে নেওয়ার মাধ্যমে টেস্টের এক ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮টি ডিসমিশালের নতুন ইতিহাস গড়েন লিটন দাস। তিনি ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খালেদ মাসুদ পাইলটের গড়া ৭টি ডিসমিশালের ২২ বছরের পুরোনো রেকর্ড পেছনে ফেলেন।
 
দিনের বাকি সময়টায় হাশমতউল্লাহ শাহিদীকে (১৯*) সঙ্গে নিয়ে অতি সতর্কতার সঙ্গে পার করেন সেদিকুল্লাহ আতাল (৩৫*)। 
 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬

আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৭২/৭ ডিক্লে. (লিটন দাস ১০২, শান্ত ৮২, মুশফিক ৮১, মিরাজ ৫২*)

আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ‍্য ৪৭৯) ৫০ ওভারে ১৩২/৩ (মালিক ২. আতাল ৩৫*, শাহিদউল্লাহ ১৯, রেহমাত ৫১, শাহিদি ১৯*; হাসান ১২-০-৩১-১, এবাদত ১০-২-৩২-২, মিরাজ ৭-০-৩১-০, তাইজুল ১৫-৪-২৪-০, নাঈম ৬-১-১০-০)

সর্বশেষ সর্বাধিক পঠিত