নানী-নাতনির গায়ে পেট্রোল ঢেলে আগুন

গাজীপুরে পারিবারিক বিরোধের জেরে নানী ও নাতনির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাদের ঢাকা শেখ হাসিনা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হচ্ছেন- গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার শফিকুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার (১৩) ও তার নানী ঝালকাাঠি জেলার নলছিটি থানার কান্ডপাশা গ্রামের ইউনুস তালুকদারের স্ত্রী বেবি বেগম (৫৫)।

জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সানজিদা আক্তার শিরিরচালা এলাকার হাজী নুরুল ইসলাম মডেল একাডেমীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। রবিবার দুপুরে স্কুল ছুটির পর নানীর সঙ্গে বাসায় ফিরছিলেন এসময় নরসিংদী জেলার মনোহরদী থানার অর্জন চর গ্রামের সুলতান ফরিকরের ছেলে মো. শুভ মিয়া ও ময়মনসিংহের ভালুকা থানার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে সাব্বির (২৬)। নানী ও নাতনির উপর পেট্রোল অথবা অকটেন জাতীয় দাহ্য পদার্থ
ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তারা গুরুত্বর দগ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকলেজ কলেজ শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়। তাদরে অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসি জানান, দগ্ধ সানজিদা আক্তার ও অভিযুক্ত মো. শুভ মিয়া সৎ ভাইবোন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।