ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসানুল আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল আলম। গতকাল সোমবার ব্যাংকের ৩২৪তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে স্নাতক এবং এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। আহসানুল আলম হাসান আবাসন লিমিটেডের চেয়ারম্যান এবং আর্টসি হোল্ডিংস, শাইনিং অ্যাসেটস, অ্যাফিনিটি অ্যাসেটস, ওয়েস্কো, মেরিনা অ্যাসেটস এবং ক্রাফট হোল্ডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি দেশের বৃহত্তম কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার-আই লিমিটেডের পরিচালক। আহসানুল আলম তার গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্টস এবং ট্রেডিং খাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। সর্বোচ্চ করদাতা হিসেবে পরপর দুবার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুরস্কৃত হয়েছেন। বিজ্ঞপ্তি