দেশ রূপান্তরের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধির বাবার ইন্তেকাল

দৈনিক দেশ রূপান্তরের দোহার-নবাবগঞ্জ ঢাকা প্রতিনিধি সাংবাদিক মো. কাজী সোহেলের বাবা মো. ভুলু কাজী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

বুধবার (২১ জুন) দুপুর ১ টার দিকে রাজধানীর এবারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পরে বাদ আসর গোবিন্দপুর জামে মসজিদ ঈদগা মাঠে নামাজের জানাজা শেষে গোবিন্দপুর সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যু নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহসভাপতি আজাহারুল হক ও সাহিদুল হক খান ডাবলু সহ সদস্যরা শোক প্রকাশ করেছেন এবং শোক সপ্তত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।