ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪, অস্ত্র উদ্ধার

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে চার ‘ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ শাখার গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, কাটার ও হকিস্টিক উদ্ধার করা হয়। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম স্বাক্ষারিত  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন-সাভার পৌর এলাকার জামসিং মহল্লার আবুল হাসান (৩২), মানিকগঞ্জ সদরের নারকুলি গ্রামের ইমরান হোসেন (২৮), একই এলাকার আবুল বাশার (৩৮), বাহ্মনবাড়িয়ার আখাউরার নয়াদিল গ্রামের আক্তার হোসেন (২৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে সাভারের রেডিও কলোনি এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে দুইটি রামদা, একটি করে লোহার কাটার ও হকিস্টিক উদ্ধার করা হয়।

এঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত