গফরগাঁওয়ে গৃহবধূর লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়াবড়াইল গ্রামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ জুন) সন্ধ্যা রাতে আলসারের ব্যথা সইতে না পেরে মাইমুনা আক্তার রূপা (২২) নামে ওই গৃহবধূ আত্মহত্যা করেন বলে জানা গেছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে রাওনা ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুল আলম ।

মাইমুনা গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়াবড়াইল গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।

জানা যায়, গত ৩ বছর আগে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়াবড়াইল গ্রামের শহীদুল্লার ছেলে আমিনুল ইসলামের সাথে চরআলগী ইউনিয়নের চরকামারীয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার রূপার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা সুখেই ছিলো কিন্তু কিছু দিনের মধ্যে মাইমুনার আলসার দেখা দেয়। চিকিৎসা চলছিল কিন্তু ব্যথার তীব্রতার সাথে সাথে বারবার ডাক্তারের কাছে যাওয়া আসা নিয়ে হীনমন্যতায় ভুগছিলেন । বুধবার বিকালে বাড়িতে একা থাকা অবস্থায় ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন মায়মুনা। সন্ধ্যা রাতে স্বজনরা খোঁজ পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

গুড়গাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ

মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।