নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডা থানা এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আফতাবনগর জি ব্লকের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রবিউল ইসলাম (৩৭), সুমন (৩৮) ও কামাল হোসেন (২৩)। আর আহত শ্রমিকের নাম সাইফ হাসান (২৪)।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, গুরুতর আহত সাইফ হাসান হাসপাতালটির জরুরি বিভাগে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে রবিউল কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের মংলা শেখের ছেলে। আর সুমন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আফতাবনগরের ওই ভবনেই থাকতেন তারা।