প্রশ্ন: কারও ওপর কোরবানি করা ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কোরবানি না করে তাহলে পরবর্তীকালে তার করণীয় কী? এমনিভাবে যদি কোরবানির পশু ক্রয় করার পরেও নির্ধারিত দিনগুলোর মধ্যে কোরবানি না করে তাহলে যে পশুটি ক্রয় করা হয়েছিল, সেটি কী করা হবে?
-মো. আবদুল করিম, বামনা, বরগুনা
উত্তর: কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানির দিনগুলোতে তা আদায় না করলে পরবর্তী সময়ে কোরবানির যোগ্য একটি বকরির মূল্য সদকা করতে হবে। আর কোরবানির পশু ক্রয় করে থাকলে এবং নির্ধারিত সময়ের মধ্যে কোরবানি না করতে পারলে জীবিত পশুটিকে সদকা করে দেবে কিংবা পশুটির ন্যায্যমূল্য সদকা করে দেবে।
উল্লেখ্য, যার ওপর কোরবানি ওয়াজিব নয় সে যদি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করে কোরবানির দিনগুলোতে জবাই করতে না পারে তবে তাকে ওই পশুটি জীবিত সদকা করে দিতে হবে। এ ক্ষেত্রে পশুটি রেখে তার মূল্য দান করার সুযোগ নেই। ফাতহুল কাদির : ৮/৪৩২
আরও পড়ুন—