প্রতিপক্ষ দলকে ১০০ রানের নিচে অলআউট করতে পারদর্শী দল শ্রীলঙ্কা। এটা এখন দাবি করাই যা। ওয়ানডেতে তারাই সবচেয়ে বেশি প্রতিপক্ষকে তিন অংকের রান স্পর্শ করার আগে অলআউট করেছে।
আজ ওমানকে ৯৮ রানের রানে গুড়িয়ে দিয়ে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে তারা। জয়ের আগে অন্যরকম এক রেকর্ডই গড়েছে তারা।
এর আগেই সর্বোচ্চ ১৯ বার এই কীর্তি গড়েছিল শ্রীলঙ্কা। সে তালিকায় এবার যুক্ত হলো ওমানও। প্রতিপক্ষকে ২০ বার ১০০ রানের নিচেই অলআউট করার রেকর্ডটা তাদেরই।
প্রতিপক্ষকে সবচেয়ে বেশিবার ১০০-এর নিচে অলআউট (শীর্ষ ১০)
|
শ্রীলঙ্কা |
২০ |
|
অস্ট্রেলিয়া |
১৮ |
|
পাকিস্তান |
১৫ |
|
ওয়েস্ট ইন্ডিজ |
১২ |
|
ভারত |
১১ |
|
ইংল্যান্ড |
১০ |
|
নিউজিল্যান্ড |
১০ |
|
দক্ষিণ আফ্রিকা |
৯ |
|
আফগানিস্তান |
৫ |
|
কেনিয়া |
৫ |