বাংলাদেশের মতো শ্রীলংকা ক্রিকেটেও রূপান্তর কমিটি, রয়েছেন তিন কিংবদন্তী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
শ্রীলঙ্কা ক্রিকেটের  প্রশাসনিক ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে একটি শক্তিশালী ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ৯ সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট অর্থনীতিবিদ এরান বিক্রমরত্নে।
 
কমিটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো লঙ্কান ক্রিকেটের তিন কিংবদন্তি—কুমার সাঙ্গাকারা, রোশন মহানামা এবং সিদাথ ওয়েটিমুনির অন্তর্ভুক্তি। গত ২৯ এপ্রিল ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে এই কমিটির অনুমোদন দেন।

কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতা এবং দীর্ঘদিনের প্রশাসনিক দুর্নীতির অভিযোগের মুখে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিটির প্রধান কাজ হবে—
১. এসএলসি-র বর্তমান গঠনতন্ত্র পরিবর্তন করে একটি স্বচ্ছ ও আধুনিক শাসন কাঠামো তৈরি করা।
২. বোর্ডের আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
৩. আইসিসি-র  নিয়ম মেনে দ্রুততম সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা।
৪. খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তৃণমূল ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ।

কমিটির সদস্যরা হলেন

এরান বিক্রমরত্নে (চেয়ারম্যান), কুমার সাঙ্গাকারা, রোশন মহানামা, সিদাথ ওয়েটিমুনি, প্রকাশ শাফটার, দিনাল ফিলিপস (পিসি), উপুল কুমারাপ্পেরুমা (পিসি), অবন্তী কলম্বেজ এবং থুশিরা রাদেলা।
 
দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান এরান বিক্রমরত্নে জানান, কমিটির মূল লক্ষ্য হবে শ্রীলঙ্কা ক্রিকেটের হৃত গৌরব ফিরিয়ে আনা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটি বোর্ডের যাবতীয় প্রশাসনিক তদারকি করবে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত