নড়াইলের সীমাখালী এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল শুক্রবার বিকেলে তিনি এ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘এসএসসি-এইচএসসি পাস করার পর তরুণ-তরুণীদের ওই জেলাতেই কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করে যাচ্ছে। নড়াইলের মাটি থেকে প্রতি বছর যাতে এক হাজার কর্মসংস্থান হয় তার জন্যই ৭৬ কোটি টাকা ব্যয়ে আজকে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।’