তরুণদের সমাবেশ

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবি

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ, ২০৪১ সালের মধ্যে ৫০ ও ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ), ক্লিন, একটি পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভা ও বিডব্লিওজিইডি’র উদ্যোগে তরুণদের এ সমাবেশ গতকাল শনিবার বিকেলে নোয়াখালীর মুজিব স্কয়ারে অনুষ্ঠিত হয়। সমাবেশে এ পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এই পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক ‘সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা’ (আইইপিএমপি) বাতিলের দাবিও জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাহিদ মোহাম্মদ ইমরান, জানিসা আফরোজ প্রমুখ।

পরে একটি শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে নোয়াখালী মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।