জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদন্ড দেওয়া হয়। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ডলি বেগম, সুরেন উড়াও, মোস্তাফিজুর রহমান ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার কাফা।
আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মটপাড়া গ্রামের আবুল হোসেনের সঙ্গে স্ত্রী ডলির ঝগড়া-বিবাদ চলে আসছিল। একপর্যায়ে ডলি মামলার তিন আসামির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে আসামিরা শ্বাসরোধে আবুলকে হত্যা করে পালিয়ে যায়।