গোপালগঞ্জে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ওয়ার্ড চিলড্রেন অর্গানাইজেশন, ‘কচি কণ্ঠের আসর’-এর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার চুপুরে জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবক্সা উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে স্কুল ব্যাগ, টি-শার্টসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুদুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রবিউল আলম সিকদার, ওয়ার্ড চিলড্রেন অর্গানাইজেশন ‘কচি কণ্ঠের আসর’-এর সিইও হাসিব এ হোসেন বক্তব্য দেন।
এ ছাড়া সভায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ, জোবায়ের হোসেন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।