ড্রেজারের পাইপের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবৈধ ড্রেজার মেশিনের পাইপের নিচে চাপা পড়ে সংগ্রাম (১২) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী শ্রবণ প্রতিবন্ধী ছিল। গতকাল মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ পৌর শহরের জুনাইল মিয়া বাজার বাইদে বাড়ি এলাকায় গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত সংগ্রাম ওই এলাকার জাহিদুলের ছেলে। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সংগ্রাম ঈদ উদযাপন করতে দাদা বাড়িতে আসে। দুপুরে বাড়ির পেছনে পুকুরে গোসল করতে নামে। সেই পুকুর থেকে সংগ্রামের দাদা বদিউজ্জামান অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। ড্রেজারে বালু উত্তোলনের কারণে গর্তের সৃষ্টি হয়। সেই গর্তে পড়ে যায় সংগ্রাম। পরে তার ওপর পাইপ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।