জয়ের সঙ্গে আরাফাতের সাক্ষাৎ, নির্বাচন নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

শুক্রবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এ তথ্য জানান মোহাম্মদ এ আরাফাত।

তিনি লিখেছেন,বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় সুদূর যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন গতকালই বাংলাদেশে। গত এপ্রিল মাসে ওয়াশিংটন ডিসিতে তার সঙ্গে দেখা হয়েছিল। আজকে আবার দেখা হলো। ঢাকা-১৭ উপনির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপ হলো অনেকক্ষণ। পর্দার অন্তরালে সার্বক্ষণিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতির খোঁজ খবর রাখছেন তিনি।