আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় ‘বিএনপি নেতা’ বহিষ্কার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মো. মিজানুর রহমান মিজান নামের এক জেলা বিএনপি নেতা কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। খবর বাসস।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বহিষ্কৃত মো. মিজানুর রহমান মিজান বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী মো. মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত