বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠনের দাবি

নাটোরের বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল সড়কের উভয় পাশে দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সহস্রাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন।

ঢাকার বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় এতে মেয়র মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আমিনুল হক মতিন, জেলা জাসদের সম্পাদক ডিএম আলম, ৭১ টিভির ডিজিএম মো. কামরুজ্জামান, ঢাকার বড়াইগ্রাম উপজেলা সমিতির সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু, পূবালী ব্যাংকের জিএম শাহিন শাহরিয়ার বাবুল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ওহিদুল ইসলাম, প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের এজিএম রাশেদুল ইসলাম, জেলা জাতীয় পাটির (জেপি) আহ্বায়ক এসএম সেলিম রেজা রাঙ্গা, ঢাকার নাটোর জেলা সাংবাদিক সমিতির সহসভাপতি এমদাদুল হক, সাংবাদিক আলতাফ হোসাইন, নাটোর প্রেস ক্লাবের সহসভাপতি শহীদুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক ও সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, লেখক মন্টু ডানিয়েল, বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি অহিদুল হক, সাংবাদিক আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদার, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবর ও কাউসার আহমেদ অপু বক্তব্য রাখেন।