সিরিয়ার হোমসে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার সরকার নিয়ন্ত্রীত হোমস শহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল। তবে বেশির ভাগ ক্ষেপণাস্ত্রকেই ভূপাতি করতে সক্ষম হয়েছে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ দাবি করেছে ।

রবিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্ত্কি সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদেনে বলা হয়েছে, দেশটির এক সামরিক কমকর্তার রবিবার সকালের দিকে দেওয়া এক বিবৃতির উদৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে , হোমস শহরের আশপাশের অবস্থানে আঘাত হানার আগে ইসরায়েল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো লেবাননের রাজধানী বৈরুতের কিছু অংশের ওপর দিয়ে উড়ে এসেছে।

তবে সানা জানিয়েছে, এ হামলায় কোন প্রাণহানী ঘটেনি, শুধুমাত্র স্থাপনা বা অন্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র অভিচে আদ্রাই বলেছেন, তাদের যুদ্ধবিমানগুলো সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা ইউনিটে হামলা চালিয়েছে। এই ইউনিট থেকেই ইসরায়েলে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

তিনি আরও বলেন, তাদের যুদ্ধাবিমানগুলো সিরিয়ার ওই এলাকার আরও বিভিন্ন স্থানেও হামলা চালিয়েছে। এর আগে শনিবার সকালের দিকে আদ্রাই এক টুইটার বার্তায় জানান, সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে ছুটে আসা বিমান- বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মধ্য- আকাশে বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনো হতাহত হয়নি ।

সাম্প্রতিক কয়েক মাস ধরে ইসরায়েল সিরিয়ার বিমানবন্দর ও বিমান ঘাটিতে হামলা জোরদার করেছে।