মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি

চট্টগ্রাম নগরে শনিবার (১ জুলাই) উদ্ধার করা অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছে সংস্থাটি।

শনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম আকরাম উল্যাহ। তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাতানিয়া এলাকার রহমত উল্যাহর ছেলে।

সিআইডি, চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) শাহনেওয়াজ খালেদ জানান, ১ জুলাই নগরের নিউমুরিং এলাকার কে. বি. ম্যানশন নামে একটি ভবনের ৩০৭ নম্বর কক্ষ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মর দেহ উদ্ধার করে পুলিশ। এই সময় ঘটনাস্থল থেকে মর দেহের ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য আলামত সংগ্রহ করে সিআইডির একটি টিম। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সিআইডির শীর্ষ এই কর্মকর্তা।