ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে বোরহান কবির সপথ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নিহত বোরহান পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুরের মিলকিপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

জানা যায়, ঘটনার দিন বিকেলে তিনি বন্ধুদের সাথে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাগাতিপাড়ায় গিয়েছিলেন। তাদের সেই খেলা চলাকালীন সময়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় মজুমদার ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।