প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি যুবক আটক

চট্টগ্রামে ফেসবুকে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করে ভিডিও ধারণ করার অভিযোগে মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার শেখেরখীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ শেখেরখীল ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে অশালীন এবং কটূক্তি করায় আরিফুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।