কুমিল্লার দাউদকান্দিতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের বৃদ্ধ জুলহাস মোল্লাকে (৫০) আটক করেছে পুলিশ।
শিশুটি মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৪ জুলাই) সন্ধায় তাকে আটক করেন দাউদকান্দি থানা পুলিশ। আটক মোতালেব উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাধারদিয়া গ্রামের মৃত মুনসুর আলী মোল্লার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার সকাল ৬টায় শিশুটি তার বাড়ির পাশেই নানার বাড়ি যায়। সেখান থেকে ফেরার পথে সকাল ৭টায় জুলহাস মোল্লা শিশুকে খাবার ও টাকা দেয়ার লোভ দেখিয়ে কৌশলে জুলহাস মোল্লা তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। জুলহাস শিশুটির প্রতিবেশী।
পরে এ বিষয়ে কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানালে শিশুটিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়। বর্তমানে শিশুটি কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক তদন্ত করা হয় এবং অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।