নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজের এক দিন পরে পুকুর থেকে দিয়ান খাঁন (৮) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত দিয়ান খাঁন উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের তানজির হায়াত খাঁনের ছেলে।

গতকাল মঙ্গলবার বিকেলে নানা মোসলেম উদ্দিন বাড়ির পাশে বসে মোবাইল দেখতেছিল। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিয়ানের বাড়ি ও তার নানা বাড়ি একই গ্রামে। দিয়ান একজন বাকপ্রতিবন্ধী শিশু। সে গতকাল মঙ্গলবার বিকালে তার নানা বাড়ির পাশে মোবাইল ফোন নিয়ে একাই খেলতেছিল। সন্ধা নেমে আসার পর বাড়ি না ফিরলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরিবারের লোকজন রাতভর দিয়ানকে খুঁজতে থাকে। কোথাও তাকে না পাওয়ায় আজ বুধবার সকালে ভাঙ্গা থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। ডায়েরি করে বাড়ি ফিরে আসার পর দুপুরের দিকে দিয়ানের নানা বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারের পরে স্থানীয়রা মরদেহটি দেখে দিয়ানে মরদেহ বলে শনাক্ত করে ।

এ ঘটনায়, পুলিশের তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এস আই) তাহসিন জানান, দিয়ানের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে, তবে কীভাবে মারা গেল, নাকি অন্য কোন রহস্য রয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দিকে নিহতের বাবা তানজির হায়াত খানের সঙ্গে সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।