পিএসজির নতুন কোচ লুইস এনরিকে

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। পিএসজির নতুন কোচ লুইস এনরিকে। ৫৩ বছর বয়সী স্প্যানিশ এই কোচের সঙ্গে পিএসজির চুক্তি দুই বছরের।

কাতার বিশ্বকাপে স্পেন শেষ ষোলো থেকে বিদায় নিলে এনরিকে কে বরখাস্ত করেছিল স্পেনের ফুটবল ফেডারেশন। তারপর থেকে ফুটবল থেকে দূরেই ছিলেন এনরিকে। পিএসজিতে শুরু হচ্ছে তার নতুন অধ্যায়।

আজ স্থানীয় সময় সকালে ক্রিস্তফ গালতিয়েকে বরখাস্তের খবর জানায় পিএসজি। তার কয়েক ঘণ্টা পরই এনরিকে কে কোচ হিসেবে নিয়োগের কথা জানায় পিএসজি।

দলের আক্রমণাত্মক ফুটবল এবং চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখে নিয়োগ দেওয়া হয়েছে এনরিকে কে। দুই মেয়াদে স্পেনের কোচ ছিলেন এনরিকে। এছাড়াও কোচ ছিলেন রোমা, বার্সেলোনার মতো ক্লাবের। এনরিকের অধীনে ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জিতেছিল বার্সেলোনা।