বগুড়া সদরে ট্রাকচাপায় আল ইমরান (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকালে বগুড়া-ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আল ইমরান জেলার দুপচাঁচিয়া উপজেলায় জিয়ানগর ইউনিয়নের বড়িয়াগ্রামের ইয়াসিন আলীর ছেলে।
বগুড়া ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে বগুড়া মমইন ইকোপার্ক থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি দুপচাঁচিয়া যাওয়ার পথে মাটিডালি এলাকায় রাস্তার ওঠার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় একটি মালবাহী ট্রাক তার ওপর উঠে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমরান মারা যায়। ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের লাশ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।