কুষ্টিয়ার দৌলতপুরে সেন্টু আলী ওরফে বাটুল (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার বেলা ১১টায় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
মোহাম্মদ ইলিয়াস খান জানান, র্যাব-১২-এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প ও র্যাব-৪-এর সিপিসি-১ মিরপুর ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার মিরপুর পাইকপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেন্টু আলী ওরফে বাটুল হত্যা মামলার ১ নম্বর আসামি মো. মিজানুর রহমান ও তার ছোট ভাই ২ নম্বর আসামি প্রাগপুর ইউপির সদস্য মো. হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা সেন্টু আলী ওরফে বাটুল হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানায়।