পবিপ্রবির ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

‘স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট গ্র্যাজুয়েট তৈরি’ স্লোগান নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, দক্ষিণাঞ্চলের জনগণের দোরগোড়ায় শিক্ষা প্রসারের লক্ষ্যে ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি আরও বলেন, দীর্ঘ ২৩ বছরে আমাদের অনেক অর্জন আছে তবে আমরা কাক্সিক্ষত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। তিনি স্মার্ট গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করেন। পরে অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।