বগুড়ায় বাস চাপায় নিহত ১

বগুড়ার শেরপুরে সড়ক পারাপারের সময় বাস চাপায় গঙ্গা রানী (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গঙ্গা রানী উপজেলার বিশালপুর ইউনিয়নের উদগ্রামের সুনীল চন্দ্রের স্ত্রী।

জানা যায়, রবিবার (৯ জুলাই) গঙ্গা রানী ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে শেরপুর পুরাতন বাসস্ট্যান্ডে আসেন। এ সময় পুরাতন বাসস্ট্যান্ডের ওয়ালটন শো-রুমের সামনের রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন তিনি। তখন বগুড়াগামী অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয় নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হবে।