হত্যার বিচার দাবি

গাইবান্ধায় সড়ক অবরোধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার উপজেলার চারমাথা মোড়ে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

এর আগে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকা থেকে সাঁওতালরা তীর-ধনুক নিয়ে উপজেলার চারমাথা এলাকায় জড়ো হন। পরে সেখানে দুপুর ১২টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত তারা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন।

এ সময় বক্তব্য দেন রংপুর জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক জোসেফ সরেন, দিনাজপুর আদিবাসী পরিষদের সভাপতি প্রদীপ মালকো, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন রংপুর জেলা চেয়ারম্যান মোথিয়াস মারডি, দিনাজপুর আদিবাসী মুক্তিমোর্চার সভাপতি মিস্টার আলবিনুস টুডু, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, মানিক সরেন, প্রিসিলা মুর্মু প্রমুখ।

এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ঊর্ধ্বতন

কর্তৃপক্ষকে দাবিগুলো জানানোর আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেন।