গাজীপুরের শ্রীপুরে বনে জ্বালানি খড়ি (লাকড়ি) কুড়াতে গিয়ে এক নারী গাছচাপা পড়ে মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে গোসিংগা ইউনিয়নের পটকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহিদা আক্তার (৫৫) ওই এলাকার ফজলুল হকের স্ত্রী। স্বজনরা জানান, বাড়ির পাশে গত ২ দিন ধরে আকাশমণি গাছ কাটছিল বন বিভাগ। সেখানে লাকড়ি কুড়াতে গিয়ে সাহিদা গাছচাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।