সেমিফাইনালে ইমরানুর

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে হিটে ইমরানুর ছিলেন এক নম্বর হিটের ৩ নম্বর লেনে। হিটে তিনি দ্বিতীয় হয়েছেন ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে। বেশিরভাগ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দ্বিতীয় হন।

নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়ে সেমিফাইনালে উঠেছেন। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু জানান, ইমরান জাতীয় রেকর্ড গড়ে এশিয়ান অ্যাথলেটিকসের সেমিফাইনাল নিশ্চিত করেছে। ইমরানের জাতীয় পর্যায়ে সেরা টাইমিং ছিল ১০.২৮। আজ সকালে সেমিফাইনাল হবে।