পাবনার ঈশ্বরদীতে মোটর সাইকেলের ধাক্কায় আব্দুল করিম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের জিগাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম ওই এলাকার মৃত হাসেন উদ্দীনের ছেলে এবং বিবিসি বাজারের পান বিক্রেতা।
নিহতের স্বজনরা জানান, আব্দুল করিম শুক্রবার (১৪ জুলাই) দুপুরে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। জিগাতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।