বান্দরবানে মন্ত্রী

গ্রামের লোক থেকে শহরের বড়লোক সবাই এখন কৃষক

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘কৃষকরা যদি না বাঁচেন, উৎপাদন যদি বন্ধ করে দেন, সবাইকে না খেয়ে মরতে হবে।

কৃষকরা জাতির মেরুদ-। প্রধানমন্ত্রী বলেছেন, এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। গ্রামের লোক থেকে শহরের বড়লোক পর্যন্ত সবাই এখন কৃষক। শহরের সবাই এখন ছাদে গাছ লাগায়। আমরা কমবেশি কৃষক পরিবারের সন্তান।’

গতকাল শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি কৃষক সমবায় সমিতিকে কৃষি সরঞ্জাম ও গরু এবং বাগানচাষিদের মাঝে মিশ্র ফলদ, কৃষিজ ও বনজ চারা বিতরণ করেন।

মন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তির কারণে গ্রামেগঞ্জেও এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার সুফল এটি। অল্প সময়ে অধিক চাষ করার জন্য এবং কৃষকদের কষ্ট কমিয়ে আনার জন্য

কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। ১৬-১৭ কোটি মানুষের অন্ন জোগাতে কৃষিকে উন্নত করা ছাড়া উপায় নেই।