বান্দরবানের রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসনের কাছ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ
সতর্কতা অবলম্বন করতে হবে। ফলে রোয়াংছড়ি উপজেলা ছাড়া বান্দরবানের সব উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে আর কোনো বাধা থাকল না।